প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৬, ৯:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২৪, ২:২৬ পি.এম
নবীর উম্মত

আমরা নাকি নবীর উম্মত
নামে যে মুসলমান,
দাড়ি টুপি হুজুর দেখে
নিচ্ছি কেড়ে প্রাণ।
পাথর মূর্তি ভাস্কর্যে
দাঁড়ায় আছে দেশে,
ধ্বংস দেখে যারা কাঁদে
শিরিক দাতা বেশে।
হুজুর মারে, মসজিদ ভাঙ্গে
কোরআন হাদিস পুড়ে,
হিন্দু, মুসলিম দাঙ্গা বাজায়
চক্ষু যেন জুড়ে।
লক্ষ, কোটি পাচার করে
দেশটা দিল চিতায়,
স্বৈরাচারী ভূগোল বুঝায়
ইতিহাসটা খাতায়!
মুখোশধারী দালাল গুলো
আবেগ দেখায় মরে,
ধর্মে কর্মের গলা টিপে
নামাজ রোজা ধরে।
প্রধান
উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস
উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com
Copyright © 2026 আউচ সংবাদ প্রতিদিন. All rights reserved.