
জানি আমি আল্লাহ তোমার দয়ার যে নেই শেষ
আল্লাহ তুমি রক্ষা করো আমার বাংলাদেশ।।
বানের জলে ভাসছে দেশের লক্ষ নারী নর
যাচ্ছে ভেসে বসতভিটা সাধের বাড়িঘর।
ভাসছে পশু, দুধের শিশু তামাম পরিবেশ।।
দেখিনি তো আগে কভু এমন ভয়াল বান
আহাজারি করছে কত কোমল কচি প্রাণ।
থাকবে কী আর বাঁচার মতো কিছু অবশেষ।।
ফেণী নোয়াখালী কান্দে, কান্দে হবিগঞ্জে
সুনামগঞ্জ ও কুমিল্লাতে পড়ে আছে মন যে।
বানবাসীরে বাঁচাতে আজ আর্জি করি পেশ।।
জেলায় জেলায় বানের জলে ঘটছে বিপর্যয়
করছে যারা সহায়তা হোক তাদের বিজয়।
ভেসে যাওয়া শিশুর কসম চাই দয়া অশেষ।।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com