
যা দেখেছি যা শুনেছি সবকিছু ঠিক নয়
মাঝে মাঝে কিছু দেখে পাই যে বড়ো ভয়।।
আকাশে মেঘ সৃষ্টি হলে বৃষ্টি পাই রিমঝিম
কখনো হয় কালবোশেখি, শরীর করে হিম।
বসুন্ধরা থাকে না আর এমনই অক্ষয়।।
বৃষ্টি পেয়ে হয় যে সজীব ধরার ফুল ও ফল
অতিবৃষ্টি বন্যা আনে ভেসে যায় সকল।
পুকুর নদী সবুজ ফসল এক হয়ে যে রয়।।
আজ যা ভালো আগামীকাল ভীষণরকম কালো
দেখেশুনে সাঁঝের প্রদীপ আপন ঘরে জ্বালো।
কথাতে নয় ভালোবেসে জীবন করো জয়।।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com