মােঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি.
সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ রাজ-২৯৩৬) এর এক জরুরী সভা অনুষ্ঠিত মঙ্গলবার (৬ আগষ্ট ২০২৪) সকাল সাড়ে ১১টায় স্টেশন রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি জি এম হিরু।সভায় শেখ হাসিনার সরকারের পতনের পরবর্তি করনীয় বিষয়ে আলোচনা করা হয়। সভা সঞ্চালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন। এ সময় ইউনিয়নভুক্ত সব সাংবাদিকসহ জেলাবাসিকে ধৈর্য ধরার আহবান জানানো হয়। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয় কোন কুচক্ররি মহল যাতে নস্যাৎ করতে না পারে সে ব্যাপারে সাংবাদিকসহ সকল সতর্ক থাকার আহবান জানানো হয়। পাশাপাশি অতিদ্রুত সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে একটি বিজয় মিছিল করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া সংগঠনের স্থায়ী অফিসের জন্য স্থান নির্ধারণের ব্যাপারেও সিদ্ধান্ত গৃহিত হয়।সভায় আর কোন এজেন্ডা না থাকায় সভার সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। সভায় ইউনিয়নের সহ-সভাপতি মোঃ সাদাকাত আলী খান, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান, সাংগঠনিক সম্পাদক সায়েম ওয়াহেদ সিদ্দিকীসহ ইউনিয়নের নির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com