
পারের আশায় আছি বসে তীরে বাঁধা তরী
কোথায় আছো পরান মাঝি নাও এসে পার করি।
এ পাড়ে যে ভীষণ আঁধার
থাকতে মাঝি পারিনা আর
পার করে দাও তাড়াতাড়ি দেবো পারের কড়ি।।
পায়ের নুপুর খুলে দেবো,দেবো হীরার হার
পায়ে ধরি মাঝি এবার আমায় করো পার।
পালে যদি লাগে হাওয়া
লাগবেনা আর বৈঠা বাওয়া
নদীর বুকের হিম বাতাসে বুকটা যাবে ভরি।।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com