
বৃষ্টি ভেজা ভোর এসে যে তুললো মনে ঝড়
এসো না আজ মনের কথা বলি পরস্পর।।
জানি না কোন উদাস বায়ে মন হারিয়ে যায়
কোথায় যেয়ে খুঁজবো বলো কোন সে ঠিকানায়।
পদ্মা নদীর ওপারে কী বাঁধবে তোমার ঘর।।
ইচ্ছে করে এমন ভোরে পাখি হয়ে যাই
নাই তো মানা ভিজুক ডানা দেখতে যদি পাই।
ভুলের মাঝে লাগবে মনে ফুলেরই আঁচর।।
কদম ফুলের পাপড়ি থেকে পড়বে যখন জল
ভিজবে তোমার নোটন খোঁপা ভিজবে যে আঁচল।
সবুজ হয়ে উঠবে তখন ঝড়ের নদীর চর।।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com