
তোমার কথা তোমার মুখেই থাক
না হয় তা-ও শুনবো বিদায় বেলা
থাকতে দাও আজ একাকী নির্বাক
চলুক এমন কান্নাহাসির খেলা।
অলস দুপুর খেলে পাতার সাথে
নূপুর শুধু একলা পরে রয়
জানি না সে কোন অভিসম্পাতে
কানে কানে কী কথা সে কয় !
কত কালের কত কান্না জমে
ঝর্ণা হয়ে পাহাড় থেকে নামে
নদী হয়ে চলে বয়ে ক্রমে
সাগর বুকে লুটিয়ে সে থামে।
তোমার চোখে কান্না থাকুক আরো
শুকনো জমি ভরবে সবুজ ঘাসে
চাইলে তুমি পাথর হতে পারো
ঘাসের চাদর থাকবে চারিপাশে।
কিন্তু তুমি হয়ো না'ক নারী
এ জীবনটা সত্যি বড়ো কঠিন
পাশে ঘুরে দু'ধারী তরবারী
আসে না আর ফিরে মুক্ত দিন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com