প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৫:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৪, ১০:০৭ এ.এম
অস্থির কেন

উড়ছে পাখি আকাশ পথে
মাছের বাড়ি জলে,
বনে আছে গাছের সারি
মানুষ ভব তলে।
রীতিনীতি চলবে যথা
অস্থির আমরা কেন?
আপন আপন চলছে সবে
হিংসা ভেলায় যেন!
বিষে মোদের স্বস্তির ঢেঁকুর
হতাম যদি চাঁদে!
ঊর্ধ্ব গগন উঠলে সকল
টেনে নামায় খাদে।
রাজ করিব আমি একা
সবাই সবার স্বাধীন,
খোলস পরা মুখোশধারী
তোমরা আমার অধীন।
মিষ্টি কথায় দুষ্ট আলাপ
ক্বলব কালো পোড়া,
চেহারাতে অস্থির নেশা
লাগাম ছাড়া ঘোড়া।
প্রধান
উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস
উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com
Copyright © 2026 আউচ সংবাদ প্রতিদিন. All rights reserved.