প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৫:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৪, ১০:০৯ এ.এম
অপপ্রচারে ধর্মান্ধ

মরলে শহীদ বাঁচলে গাজী
লোকের মুখে কয়,
উগ্রবাদের মদদ যে তা
দ্বীনের পথে নয়।
আপন স্বার্থে বুক পাতে যে
ডাকে গুলি কর,
আত্মহত্যার শামিল সে-তো
তার জন্যে যে নর।
রক্তের হোলি খেলে যারা
স্বদেশ প্রেমিক নয়,
স্বার্থের দাবী আলোচনায়
ক্ষয় নাহি তার জয়।
দেশকে অচল করে যারা
নেই যে প্রাণে ভয়,
দেশ উন্নয়ন অসহ্যের ফল
করছে যে তাই ক্ষয়।
মদদদাতার মদদপুষ্ট
কাটা ঘায়ে নুন,
গরীব মেরে পথে মরে
পানে কষে চুন।
প্রধান
উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস
উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com
Copyright © 2026 আউচ সংবাদ প্রতিদিন. All rights reserved.