
তোমার চোখে জল কেন গো মানে না পরান
যাযাবর এই মনটা করে তারই যে সন্ধান।।
এমন করে জড়াও কেন দুখের শাড়ি গায়
জানতে চেয়ে হলাম বিফল দারুণ অসহায়।
ইচ্ছে করে বিচ্ছেদেরই শুধু লিখি গান।।
প্রজাপতি ঠোঁটে কেন রং লাগেনি আজ
আমি নাহয় কষ্টে থাকি চোখে নিয়ে লাজ।
আপন হাতে নিলাম তুলে সকল ব্যথার দান।।
চোখের জলে নদী হলে বাইবো শোকের নাও
খুৃজলে আর পাবে নাকো উঠলে তুফান বাও
মনের ঘরে থাকুক জমা নীরব অভিমান।।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com