1. admin@auchsangbad.com : admin :
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১০৫ বার পঠিত

আবুল হাশেম-স্টাফ রিপোর্টারঃ

“আমাদের ব্যাংক আমাদেরই থাক এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণ প্রতিরোধ কমিটি।রবিবার(১৪ জুন) সকাল ১১ টায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এ সময় লিখিত বক্তব্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক বলেন,১৯৮৭ সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রতিষ্ঠার পর দীর্ঘ ৩৮ বছরে ব্যাংকটি উত্তরবঙ্গ তথা রাজশাহী ও রংপুর বিভাগের কৃষক,মেহেনতী জনতাসহ সর্বস্তরের জনগণের প্রাণের ব্যাংক হিসেবে সকলের হৃদয়ে স্থান করে নিয়েছে। আজ এই ব্যাংকটিকে একটি দুর্বল ব্যাংক হিসেবে চিহ্নিত করে দেশের দুর্বলতম ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের সাথে একীভূত করার ষড়যন্ত্রমূলক অপতৎপরতা শুরু হয়েছে।তারা আরও বলেন, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল তথা রাজশাহী ও রংপুর বিভাগের সুবিধাবঞ্চিত কৃষকদের দোরগোড়ায় স্বল্প সময়ে ও সহজ শর্তে ঋণ সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক-এর সকল দায় ও সম্পদ নিয়ে ১৯৮৭ সালের ১৫ মার্চ রাকাব একটি কৃষিভিত্তিক বিশেষায়িত পৃথক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়।এই ব্যাংকটি মূলত মুনাফা অর্জনের লক্ষ্যে নয়, বরং দেশের উত্তরাঞ্চলের কৃষি খাতের উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত হয়েছে।ধান,গম,ভুট্টা ও বিভিন্ন রবি শসাসহ শাকসবজি, ফলমূল ও আমদানি বিকল্প ফসল উৎপাদনের কারণে বর্তমানে উত্তরবঙ্গ দেশের শস্য ভার হিসেবে প্রতিষ্ঠিত। ১৯৮৭ সালের পূর্বে বিকেবি আমলে বরিশাল দেশের শস্য ভার হিসেবে পরিচিত ছিল।রাকাব সৃষ্টির পর এ অঞ্চলে ব্যাপক বিনিয়োগের ফলে উত্তরবঙ্গ দেশের শস্য ভারে পরিণত হয়েছে।মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৮ কোটি জনসংখ্যার ছোট্ট এই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে উত্তরবঙ্গ সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।বর্তমানে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার মানুষ যে তাজা মাছ বাজার থেকে ক্রয় করছেন তার সিংহভাগ উত্তর-পশ্চিমাঞ্চলে উৎপাদিত। মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে ৩য় স্থানে রয়েছে।রাকাব কৃষি ঋণ বিতরণের পাশাপাশি অন্যান্য সকল ব্যাংকিং কর্মকা- যেমন : আমানত ব্যাংকিং,কৃষকদের ১০/- টাকার আমানত হিসাব খোলা, বিদ্যুৎ বিল কালেকশন, সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ও সিএমএসএমই খাতে ঋণ বিতরণ করে থাকে।রাকাব এ সকল সেবা গ্রামীণ অঞ্চলে জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে সুবিধা বিদ্যমান থাকলেও বাংলাদেশ কৃষি ব্যাংক এক্ষেত্রে অনেকটা পিছিয়ে।বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে,তবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এ জাতীয় কোন অনিয়ম কখনই উত্থাপিত হয়নি।লোকসান কাটিয়ে রাকাব এখন একটি মুনাফা অর্জনকারী ব্যাংক। ২০২১-২০২২ অর্থবছরে ব্যাংকটির লোকসানের পরিমাণ ছিল ২৪৫.৮৩ কোটি টাকা যা ২০২২-২০২৩ অর্থবছরে হ্রাস পেয়ে ১৯৬.৪৭ কোটি টাকায় দাঁড়ায়। সদ্য সমাপ্ত ২০২৩-২০১৪ অর্থবছরে রাকাব ৩.০০ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে।অপরদিকে বাংলাদেশ কৃষি ব্যাংক-এ প্রতিবছর লোকসানের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দি ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত তথ্যমতে কেবলমাত্র ২০২২-২০২৩ অর্থবছরেই বিকেবি’র লোকসানের পরিমাণ ২৩৮৪.০০ কোটি টাকা। ২০২০-২০২৪ অর্থবছরেও একই ধারা অব্যাহত রয়েছে মর্মে জানা যায়।রাকাব-এ লোকসানি শাখার সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে। ২০২১-২০২২ অর্থবছরে ব্যাংকটিতে লোকসানি শাখার সংখ্যা ছিল ৮৭টি, সর্বশেষ ২০২২-২০২৩ অর্থবছরে ৬০টি যা চলতি ২০২০-২০২৪ অর্থবছরে হ্রাস পেয়ে ১২টিতে নেমে এসেছে।রাকাব-বিকেবি একীভূত হলে রাজশাহীতে অবস্থিত রাকাব-এর প্রধান কার্যালয়ের জন্য অনুমোদিত ৫০৮টি পদ বিলুপ্ত হবে।এছাড়া রাকাব-এ ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী পদে রাজশাহী ও রংপুর বিভাগ হতে জনবল নিয়োগ দেয়ার বিধান রয়েছে।বিকেবি ও রাকাব একীভূত হলে এতদাঞ্চলে চাকরি প্রত্যাশীরা এ সুযোগ থেকে বঞ্চিত হবেন। রাকাব ও বিকেবি একীভূত হলে আবশ্যিকভাবে পূর্বের ন্যায় আঞ্চলিক বৈষম্য সৃষ্টি হবে এবং এ অঞ্চলের শস্য ভা-ার খ্যাতি ক্রমান্বয়ে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কেন্দ্রীয় ভাবে ঢাকা থেকে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হলে রাজশাহী ও রংপুর বিভাগে কৃষিভিত্তিক নিবিড়ভাবে ঋণ কার্যক্রম তদারকি ও পরিচালনার অভাবে বর্তমানের চেয়ে অনেকাংশে মন্থর হয়ে পড়বে। ফলে এ অঞ্চলের কৃষকসহ সাধারণ ব্যবসায়িগণ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন।এ সময় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য রাজশাহী-২ আসনের এমপি অধ্যক্ষ মোঃ শফিকুর রহমান বাদশা, আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ আব্দুল মান্নান, সদস্য সচিব রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মাসুদুর রহমান রিংকু, সদস্য সভাপতি রাজশাহী মহানগর আওয়ামী লীগ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সভাপতি রাজশাহী লেখক পরিষদ কবি কুঞ্জ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিকসহ কমিটির সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!