প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৫:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৪, ২:৫৪ পি.এম
রান্নাঘরের কান্না
![]()
পেঁয়াজ ছাড়া রান্নাবান্না
তেলের বদল পানি,
আমায় ছাড়া রাঁধছো রান্না
কয় মরিচে জানি।
ইফতারে খাও বরই তোমরা
দেশীয় ফল ভালো,
বেগুনের দাম আকাশচুম্বী
কুমড়োয় বেশন ঢালো।
আদা রসুন বাদ দিয়ে দাও
শাকপাতা সব খাবে,
বাঁচবে টাকা ভাগ্যের চাকা
হায়াতটা ফাও পাবে।
বাঁচাও বনের পশুপাখি
গোস্ত নাহি খেও,
সখ্য গড়ে জলে ভাতে
দিন পার করে যেও।
মিতব্যয়ী হও রে মানুষ
বাজার এখন গরম,
জীবন বৈরী হালহকিকত
নয় দোকানী নরম।
প্রধান
উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস
উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com
Copyright © 2026 আউচ সংবাদ প্রতিদিন. All rights reserved.