প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৫:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৪, ১:৫৬ পি.এম
ময়নামতির তীরে

মাঝি মাল্লা বাইছে তরী
ময়নামতির তীরে,
হাল ধরেছে পাল উড়িয়ে
বাইছে ধীরে ধীরে।
নদীর পারে বসতবাড়ি
বাতাস যেন বহে,
সুতোর জালে বুনন করে
কষ্টসাধ্য রহে।
মৎস্য তাহার জীবন যাত্রা
রুজি রোজগার স্বল্প!
ময়নামতির ভাঙা গড়া
তাদের নিত্য গল্প।
নদীর বুকে উত্তাল ঢেউয়ে
যুদ্ধ সংগ্রাম লয়ে,
শত বছর পার হয়েছে
ঝড় তুফানি সয়ে।
দাদন আনা দিনমজুরি
মহাজনের থাবা,
আজও ওরা স্বপ্ন দেখে
নীল দিশারির আভা।
প্রধান
উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস
উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com
Copyright © 2026 আউচ সংবাদ প্রতিদিন. All rights reserved.