প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৪:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৪, ২:৪৭ এ.এম
পরিণয়

বিয়ে হলো প্রভুর হাতে
দুই আত্মাতে রয়,
গড়ে সংসার মায়াডোরে
ধর্মের বিধান কয়।
কলিযুগে বিয়ের ধরণ
হরেক কিসিম সাজ,
কেউবা সুখে দিনাতিপাত
কারো কপাল ভাঁজ।
চারটি গুণের কথা আছে
হাদিস খুলে পাই,
লোভের ফাঁদে অন্ধ হয়ে
পেত্মী হলেও চাই।
বংশ অর্থ সৌন্দর্য আর
দ্বীনদার হলো চার,
সংসার মাঝে স্বর্গ ছোঁয়া
পরশ পাবে তাঁর।
সংসার ভাঙ্গার হার বেড়েছে
পরকিয়া বেশ,
সংসার মাঝেই কোঁচের ইঁদুর
হবে সবই শেষ।
প্রধান
উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস
উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com
Copyright © 2026 আউচ সংবাদ প্রতিদিন. All rights reserved.