প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৪:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৪, ৯:১২ পি.এম
ভালোবাসার রং

ভালোবাসার রংধনুতে
লাল গোলাপের মালা,
স্রোতে আসে উথাল পাথাল
হাজার রঙের তালা।
গভীর রাতের আলো জ্বেলে
প্রেমের আলাপনে,
ভালোবাসার রঙের সারি
তৈরি করে মনে।
প্রসাধনী সুবাস ছড়ায়
চন্দন মাখা আতর,
ভালোবাসি বাক্য টুকু
ধরায় মনে কাতর।
প্রেমে প্রেমে রঙের বর্ণ
স্বর্গ থেকে কেনা,
রঙে রঙে বৃষ্টি ঝরায়
এক ফোটা জল দেনা!
হাসিখুশি দুঃখ জ্বালা
জোয়ার ভাটার মেলা,
ঠান্ডা বাতাস গরম হাওয়ায়
এইতো প্রেমের খেলা।
প্রধান
উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস
উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com
Copyright © 2026 আউচ সংবাদ প্রতিদিন. All rights reserved.