
মমিনের কালবে কাবা
নামাজ পরে দিনের রাসুল।
মুর্শিদ রুপে ধ্যানে ডুবে,
আদম সুরতে মগবুল ।।
আঁক ছবি দর্পন ধরে
স্বরুপ রুপে আদমপুরে
মুক্তাদীরা দায়েমি পড়ে,
আল্লাহ তালা করে কবুল ।।
আত্তাহিয়াতু ছালামুন নবী
খাতামুন নবী রাসুল পাবি ।
বেলায়ত মেনে হলো রাবি
মুর্শিদ যার অরুজ নজুল ।।
খুৎবা পড়ে মমিনের ঘরে
ফুৎকারে আযান বিল্লাল পুড়ে ।
সরল বাবা মুর্শিদ ধরে,
ইয়াসিনে ফুটায় ফুল ।।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com