প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৪, ৮:২৪ পি.এম
লাগামহীন বাজার
![]()
আমার দেশের নিত্য পণ্যের
দামটা আকাশ ছোঁয়া,
কিনতে গেলে হৃদয় পোড়ে
উঠে কালো ধোঁয়া।
হর হামেশাই দাম বেড়ে যায়
সকল পণ্যে দেখি,
কেউ ধরে না লাগাম টেনে
সাধুর বেশে মেকি।
গরীব মরে ক্ষুধার জ্বালায়
অনাহারে থাকে,
মধ্যবিত্ত বাজার স্রোতে
ভাসে দুখের বাঁকে।
কথা মালার ফুলঝুরিতে
চন্দন ছুঁড়ে মুখে,
দ্রব্যমূল্য নয় ছয় করে
জনগণ রয় দুখে।
দেশটা এখন নিলাম পণ্য
প্রেক্ষাপটে ঘেরা,
শান্তির রবি নীল ছোবলে
সামনে কালো ডেরা।
প্রধান
উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস
উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com
Copyright © 2026 আউচ সংবাদ প্রতিদিন. All rights reserved.