প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৪, ৮:১৯ পি.এম
মা পর হলে
![]()
মায়ের মতো মা পেলো যে
সে-তো জগৎ সুখী,
জননী নাই অরণ্য তার
আপন গৃহে দুখী।
মা যদি হয় মায়ের মতন
রয়না সুখের সীমা,
সুখ সাগরে ভেসে বেড়ায়
খায় সে মাখন কিমা।
যে হারালো মা জননী
জীবন দুঃখে ভরা,
ধুধু করে মরুর সাহার
অন্তরে বয় খরা।
যার মা ফেলে চলে গেছে
সুখ তার কিসে আছে?
লজ্জা যে তার চলার পথে
ঘুরে পাছে পাছে।
মা-ই আপন সুখের ভুবন
মা বিন সুখ যায় চলে,
গগন বিদূর যন্ত্রণা তার
পাহাড় গলে জলে।
প্রধান
উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস
উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com
Copyright © 2026 আউচ সংবাদ প্রতিদিন. All rights reserved.