প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৪, ১:২৪ পি.এম
বর্ষায় যাই ঘেমে

শীত গরমে মিশে গেছে
বৃষ্টি আসে থামে,
আষাঢ় মাসে বর্ষা হয়ে
শরীর যাচ্ছে ঘামে।
ফোটায় ফোটায় ঘামের জলে
ঝাপসা দাবদাহ,
শুকনো শরীর ভিজে যায় যে
লোডশেডিং এর বাহ।
শ্রমজীবী, কর্মজীবী
লাল বাতি যে জলে!
স্কুল কলেজ বন্ধ করে
ন্যায়ের কথা বলে।
সারা গতর সেদ্ধ হয় যে
ফ্যানের হাওয়া গরম,
কাদা মাটি গ্রাম্য শহর
দুর্ভোগ এখন চরম।
প্রধান
উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস
উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com
Copyright © 2026 আউচ সংবাদ প্রতিদিন. All rights reserved.