আফজালুর রহমান উজ্জ্বল-বিশেষ প্রতিনিধি
জমকালো আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদ পুনমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত( ২৯ জুন) বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। আ' লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়ার সভাপতিত্বে ও এম এ হালিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -১ (হোসেনপুর কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. জাকিয়া নুর লিপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ' লীগের সভাপতি এ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণত সম্পাদক এম এ আফজাল, হোসেনপুর , উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডল, জেলা আ'লীগের সদস্য শাহ মাহবুবুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছাবিয়া পারভীন জেনি, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন প্রমুখ।অনুষ্ঠানে উপজেলা আ'লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতা কর্মীদের উপস্থিতিতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ বক্তব্য রাখেন। এ-সময় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাইদুর রহমান, পুমদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, জিনারি ইউনিয়নের চেয়ারম্যান আব্দু সালাম সহ আরও অনকে , পরে ঢাকা থেকে আগত শিল্পীবৃন্দ দীপা, মেরি রেজিয়া এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com