প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৪:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৪, ১১:২৯ এ.এম
শখের নুপুর

এক পায়েতে পায়েল তোমার
দু'পায়েতে নুপুর,
নুপুর বাজে তালে তালে
সকাল সন্ধ্যা দুপুর।
যত্ন করে শখের জিনিস
চঞ্চলতায় ছুটো,
নরম পায়ে সুন্দর পাদু
সবার নজর লুটো।
আলতা মাখা পায়ে তোমার
ছন্দ পাতায় হাঁটো,
ঝনঝনিয়ে নুপুর তালে
ভালোবাসা বাটো।
রুপা, সোনা, হীরে, মনি
কোনটা চাই যে বলো
মনের মানুষ দেখবে বলে
স্বপ্ন রাজ্যে চলো।
প্রধান
উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস
উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com
Copyright © 2026 আউচ সংবাদ প্রতিদিন. All rights reserved.