প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৩:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৪, ১১:২৭ এ.এম
পুকুর পাড়ে

ঘাটলা বাধা পুকুর পাড়ে
হালকা সবুজ পানি,
শ্যামল ছায়ায় পাতায় ঘেরা
ঝিনুক লুকায় মনি।
কোলা ব্যাঙের বসতবাড়ি
মৎস্য রাজের খেলা,
খোকা-খুকু পুকুর ধারে
চড়ুইভাতির মেলা।
বড় বড় গাছের শাড়ি
টলমলে ওই জলে,
কাদামাটি আচ্ছাহিত
পুকুর গহর তলে।
স্নান করিবে পশু পাখি
গ্রাম্য মানুষ সবে,
উল্লাস করে মাখলুকাতে
প্রশান্তিতে রবে।
প্রধান
উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস
উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com
Copyright © 2026 আউচ সংবাদ প্রতিদিন. All rights reserved.