প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৩:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৪, ৬:১১ পি.এম
রুখে আবার কে
![]()
মাথার সিঁতি লম্বা অতি
কথা শ্রুতি মিঠা,
ভিটেহীনকে দিচ্ছ তুমি
বসত করার ভিটা।
বিশ্ব নেতা আজকে তুমি
বঙ্গবন্ধুর তনয়া,
দেশের চিত্র পাল্টে দিচ্ছ
কর্ম দক্ষ অজয়া।
প্রতিবন্ধী বিধবা পায়
বয়স্ক ভাতা আর,
দুস্থ অসহায় মানুষের
কান্ডারী অবতার।
তোমার হাতে বইছে দেশে
উন্নয়নের জোয়ার,
শান্তি সুখে আছে মানুষ
খুলছে নব দুয়ার।
সাদা মনের মানুষ বলেই
করছ দেশের সেবা,
তোমার হাতেই এগিয়ে যাক
রুখবে আবার কেবা।
প্রধান
উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস
উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com
Copyright © 2026 আউচ সংবাদ প্রতিদিন. All rights reserved.