প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৪:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৪, ৬:০৫ পি.এম
আষাঢ়ের খেলা
![]()
নদী নালা যায় তলিয়ে
আষাঢ় মাসের খেলা,
নাই তরু তাই বনাঞ্চলে
উষ্ণতায় হয় জ্বালা।
জলে ভরে বাদল ঝরে
থৈথৈ করে জলে,
পশুপাখি ভাসবে মানুষ
আহাজারি দলে।
মুষলধারে বৃষ্টি আসে
ঝরঝরিয়ে নামে,
প্লাবন বয়ে জল তরঙ্গ
বর্ষা শেষে থামে।
বৈশ্বিক উষ্ণ খরতাপে
গাছ নিধনের কারণ,
বৃক্ষ বিনে খা খা করে
জীব প্রকৃতির চারণ।
গগনে মেঘ গর্জন করে
আষাঢ় ঢলের খেলা,
বৃক্ষরাজি ঝড় থামাবে
সাজবে ঋতুর মেলা।
প্রধান
উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস
উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com
Copyright © 2026 আউচ সংবাদ প্রতিদিন. All rights reserved.