প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৩:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২৪, ৩:২৮ পি.এম
প্রথম দেখায় প্রথম প্রেম

বৃষ্টি ভেজা দিনটি ছিল
গর্জন আকাশ ভারি,
দাওয়াত ছিল জন্মদিনের
এলাম তাহার বাড়ি।
কারেন্ট আসে চলে যায় যে
মোমের আলোয় রেখা,
প্রথম দেখায় প্রেমে পরি
অবাক চোখে দেখা।
রংটি তাহার হলুদ বর্ণ
হুর পরীদের চোখ যে,
পড়লো শাড়ি ডোরাকাটা
সদ্য প্রেমের মন যে।
উক্ত বয়স চাহো নিতে
পলক পরে না যে,
ঘুম আসে না স্বয়ং পাতে
সকাল সন্ধ্যা সাজে।
চোখ বুঝিলে দেখতে পাই যে
মিষ্টি হাসিমুখে!
তৃপ্তি রূপের ঢেকুর তুলে
আছি মহা সুখে।
প্রধান
উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস
উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com
Copyright © 2026 আউচ সংবাদ প্রতিদিন. All rights reserved.