প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৪, ১:৪৯ পি.এম
শেখার নেইকো শেষ

জ্ঞানের অসীম পরিসীমা
শিখতে চায় না কেউ,
শিখতে বললেই সবই পারি
ঘন কথার ঢেউ।
যারা ভাবে মহাজ্ঞানী
মূর্খ হয়ে বেশ,
শস্য দানা ক্ষুদ্র জ্ঞানের
শেখার নেইকো শেষ!
জার্রা পরিমাণের জানা
দাপট তাহারা আগুন,
বিদ্যাসাগর ভাবে সবে
মাথায় পোকার বেগুন।
এই সমাজের কিছু মানব
ভাবের চেয়ে ভঙ্গি,
সুষম পরিবেশের থেকে
মানুষ রূপী জঙ্গি।
দোলনা থেকে কবর মাটি
প্রতীক্ষনে শিখি,
জানার এখন অনেক বাকি
খুজে খুজে লিখি।
প্রধান
উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস
উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com
Copyright © 2026 আউচ সংবাদ প্রতিদিন. All rights reserved.