প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৪, ৯:৪৬ এ.এম
ভীমরতিতে দাদু
![]()
চুল পেকেছে চুল পেকেছে
আমার দাদুর আজ,
তাইতো দাদু যুবক সাজে
রং করা তার কাজ।
ধবধবে কেশ সাদা রঙে
কালো কালি মাখে,
ক'দিন গেলেই যেমন তেমন
সাদা রঙটাই থাকে।
চিকচিক করে রঙিন চশমা
পাদুকা তার দামী,
ভীমরতিতে বুড়োকাল তার
স্বপ্ন দিবস যামি।
সোনার মালা ঘড়ি হাতে
চকচক জামা গায়ে,
দাদু চলে লাঠির ভরে
চুমুক দিয়ে চায়ে।
প্রধান
উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস
উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com
Copyright © 2026 আউচ সংবাদ প্রতিদিন. All rights reserved.