
ঈদুল আযহা জিলহজ মাসের দশ তারিখে হয়
বনের পশুত্বকে বাদ দিয়ে মনের পশুত্বকে কোরবানি করতে হয়।
কোরবানির রক্ত আর গোস্তের দিকে,আল্লাহ চাহে-নয়
দিল কে পরিষ্কার করতে পারলে আল্লাহ সহায় হয়।
ঈদ আনন্দ,ঈদ খুশি,ঈদ ধর্মীয় উৎসব
ধনীর কাছে গরীবের হক,আছে বলছে রব
এক কাতারে পড়বে নামাজ ধনী গরিব সব
কোলাকোলি করে মোরা মিটাবো মনের সখ।
হিংসা বিদ্বেষ রাগ-অনুরাগ ভুলে যাও পাষাণ
ঈদের খুশির দিনে তুমি,করো-না অভিমান
গরিব-দুঃখী মানুষের মনে,ফুটাও তুমি হাসি
দেখবে তোমার সমাজেতে,মাতবে ঈদের খুশি।
গোস্তকে তুমি তিন ভাগ করে এক ভাগ দাও মিসকিনে
এমন ও মানুষ সমাজেতে আছে,পারছে না খেতে কিনে
এক ভাগ দাও আত্মীয় স্বজন কে ইসলামের সুন্দর রীতি
বাড়বে তোমার প্রেম ভালোবাসা আরো সম্প্রীতি।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com