
ডেভলপার ছাড়া ব্যক্তি পর্যায়ে জমি ক্রয়-বিক্রয়ের সময় রেজিস্টেশনে দুই শতাংশ ভ্যাট আদায় অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট।বৃহস্পতিবার এসংক্রান্ত একটি রুল যথাযথ ঘোষণা করে এই রায় দেন বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ।এছাড়া রায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়াম্যান এবং নিবন্ধন মহাপরিদর্শককে সকল ভূমি অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরকে ব্যক্তি পর্যায়ে ভ্যাট আদায় বন্ধের বিজ্ঞপ্তি জারি করতে বলা হয়েছে।রিটকারী আইনজীবী ব্যারিষ্টার মাহবুব শফিক বলেন,‘বিদ্যমান ভ্যাট আইনে জমিক্রয়ের পর রেজিস্ট্রেশনের সময় কেবল ডেভলাপারের কাছ থেকে ২ শতাংশ ভ্যাট আদায়ের কথা বলা হলেও কয়েক দশক ধরে ব্যক্তি পর্যায়ে থেকেও এই ভ্যাট আদায় করা হচ্ছে।যা পুরোপুরি বেআইনী।উচ্চ আদালতের এর পক্ষ্যে কোন যৌক্তিক দলীল দেখাতে পারেনি ভূমি কর্তৃপক্ষ।’ কয়েক বছর আগে বেসরকারি ইন্স্যুরেন্স কোম্পানী প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড গুলশানের একটি জমি রেজিস্ট্রেশন করতে গেলে ১ কোটি ৩০ লাখ টাকা ভ্যাট আদায় করে ভূমি অফিস।পরে এটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করে প্রতিষ্ঠানটি।বৃহস্পতিবার তাদের পক্ষে রায় দিয়ে ৩ মাসের মধ্যে টাকা ফেরত দিতে এনবিআরকে নির্দেশ দিয়েছে আদালত।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com