
সভ্যতার বিকাশে পরিবেশের অবদান
বাঁচারতরে পরিবেশ অপরিহার্য উপাদান,
কি করে ঠিকে মানুষ পরিবেশ ব্যতিত
মানুষ আর পরিবেশ অঙ্গা অঙ্গি জড়িত।
পরিবেশ মানুষের জীবন শক্তির ধারক
মানুষ আর পরিবেশ অস্তিত্বের পরিপূরক,
অনুকূলের পরিবেশ হয় যদি প্রতিকূল
জীব হবে ধ্বংশ অস্তিত্ব নির্মূল।
পরিবেশের ভিত্তিতে ঘটে থাকে উন্নতি
দূষণে পরিবেশে করছে ধরার ক্ষতি,
সভ্যতার শোষণে পরিবেশ ধ্বংশ প্রায়
যার ফলে পৃথিবীতে ঘটে নানা বিপর্যয়।
শব্দদূষণ, বায়ুদূষণ, দূষণ হচ্ছে পানি
জীব বৈচিত্র্যরের হুমকি আছে মানি
কলকারখানার কালো ধোঁয়া করিলে বন্ধ
বিশ্বজগৎ ফিরে পাবে আপন গতি ছন্দ।
নারীর ভূষণ লজ্জা-শরম সবুজ ভূষণ ধরার
পরিবেশের করলে ক্ষতি প্রস্তুতি নাও মরার!
মরতে যদি না চাও তবে করতে হবে জল্পনা
সবুজ শ্যামল পরিবেশকে দূষণ হতে দেবনা।
সবাই মিলে পরিবেশের দূষণ করি রোধ
জাগ্রত হোক সবার মাঝে শুভবুদ্ধির বোধ।
বৃক্ষ কর্তন করার ফলে আমরা হব নিঃস্ব
গাছ রোপণে বাঁচব আমরা, বেঁচে যাবে বিশ্ব।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com