
সুস্বাদু আর খেতে মধুর
মঙ্গবাড়িয়ার লিচু,
স্বাদ জেগেছে সেথা গিয়ে
আনবো কিনে কিছু।
তাই ভাবিয়া গেলাম ছুটে
মঙ্গবাড়িয়ার হাটে,
গিয়ে দেখি গাছতো ফাকা
লিচু নাই তল্লাটে।
এরি মাঝে একটি গাছে
ঝুলছে লিচু তাতে,
দেখে বেজায় লোভ জাগিল
সঙ্গে কিনে নিতে।
কিনতে গিয়ে দাম হাঁকিল
শ' হাজার টাকা,
দাম শুনিয়া আমরা সবাই
হয়ে গেলাম বোকা।
আমতলাতে আম দর
লিচু তলায় লিচু,
এই ভাবিয়া খালি হাতেই
ছুটলাম বাড়ির পিছু ।।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com