
ভালো কাজ করতে লাগে না টাকা
যদি থাকে তোমার বুকে সৎ পাটা
লোকেরা বলবে তোমাকে সাদা মাটা
সমাজের মধ্যে হবে তুমি উঁচু মাথা।
সারাদিনে একটি ভালো কাজ করতে পারলে
মানুষের মনে সুনাম অর্জন করবে ইহকালে
আড্ডায় চায়ের দোকানে গীবত না বলিলে
আল্লাহর দরবারে পাবে সন্মান পরকালে।
নর্দমা থেকে কখনও আসে না সু-ঘ্রাণ
ভালো কাজে কর তুমি আত্মদান
ভালো থাকুক পরিবার,সমাজ,দেশ,সু-মহান
এই হউক তোমার নিত্য দিনের জয়গান।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com