
পরনিন্দা আর পরচর্চা কিছু মানুষের স্বভাব
নিজের কিছু না থাকলেও পরিচয় দেয় নবাব।
পরের ভালো দেখলে তাদের গায়ে আগুন জ্বলে
ক্ষমতা নাই কিছু করার, কিন্তু ভাব নিয়ে চলে।
পরের অমঙ্গল কামনায় যারা আত্নতুষ্টি পায়
মানুষ নামের কলংক তাদের মনুষ্যত্ব নাই।
অলস মস্তিষ্কের মানুষগুলো নিজের করে বড়াই
পরকে নিয়ে মাথা গামায় চালিয়ে যায় লড়াই।
পরের সমালোচনা করে যেজন আত্নতৃপ্তি পায়
সমাজ তাকে দুষ্ট বলে ভালো চোখে দেখে নাই
নিজকে যদি করতে পার মানুষ হিসেবে সফল
অন্যের ভালোটাই চোখে পড়বে সুন্দর ফলাফল।
সমাজ ও নিজের ভালো চাইলে পরনিন্দা ছাড়
অন্যের ভালোটা দেখে তুমি নিজের জীবন গড়।
গীবত করা মহাপাপ জানায় ধর্মীয় অনুশাসন
আত্নসমালোচনায় মন দাও নিজকে কর নিয়ন্ত্রণ
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com