
কখন থেকে জীবনের পথচলা
শুরু হয়েছিলো ঠিক মনে নেই
একাকি নিঃসঙ্গ এক হাহাকার মরুভূমি হৃদয়।
তোমার প্রেমের পথে
কাঙালের মত ঘুরেছি অনেক
সংগ্রাম,যুদ্ধ,ভুল ছিলো।
অনেক সময় গেছে জীবনের
কতখানি ভুলে,কতখানি যুদ্ধে
কতখানি লড়াই,কতখানি দুঃখে
কতখানি সুখে হিসাবটা মিলাতে পারিনা গো মওলা (আ:)
তারপর তুমি এসেছো
আমি এসেছি তোমার দুয়ারে
চৌদ্দজনের (আ:) রবের রব
চৌদ্দটি ভালোবাসার সাগরে
ডুবিয়ে দিয়েছে।
এক মহামুল্যবান অমৃত সে
ঝর্ণাধারা অবারিত সবুজ
সুজলা সুফলা শান্তিপূর্ণ
চৌদ্দ(আ:) জন রব।
আমি তো জানিনি তোমাদের
প্রেমের পরীক্ষায় কত
আনন্দ,সুখ,দুঃখ ও বইতে হবে।
কত কষ্টের মাঝে বিসর্জিত হতে হতে
তোমরা শুধু নিঃশেষ হয়ে হয়ে
ভালোবাসা দিয়ে গেছো।
সেই তুলনায় আমি বা আমরা
খুব নগণ্য এক আদম
ভুলের সাগর বইতে বইতে
তোমার ক্ষমার দুয়ারে ঠাঁই পেয়েছি।
মওলা গো (আ:) শুধু তোমার দুয়ারে
দাড়িয়ে থাকতে দিও
দগ্ধ কর,সব কেড়ে নিও
শুধু তোমাদের (আ:)চিনার বোঝার মত দৃষ্টি দিও
না হয় হেরে গেলাম
জীবনের সব সম্পর্কে
কিন্তু তোমাদের প্রেমে জয়ের
মালাটা গাঁথতে করুণাটুকু দিও।
শুধু তোমাদের(আ:) দুয়ারে
থাকতে দিও জ্বলতে জ্বলতেও
যেন বলতে পারি
এই যে নীলিমা তোমাদের
তোমাদের গলিতে অনেক
পিছনে দাড়িয়ে আছি।
তোমরা একবার দৃষ্টি তুলে দেখে নিও
এটুকু সফলতা ভিক্ষা দিও।
একটা দগ্ধিভূত মন
ঠিক যেন চৈত্রের ঝাঁ ঝাঁ করা তপ্ত দুপুর
পাখির ডাক অন্তকূহরে না ঢুকেই ফিরে যায়
কে আছে চিনে নিতে পারে তারে?
কোনো দৃশ্য কোনো শব্দ তাকে বিচলিত করেনা
প্রেমের পাত্র হাতে দুয়ারে দাড়ায়ে আছে।
আহারে তাকে আর ফিরিয়ে দিয়োনা
ভালবেসে কাছে ডেকে নিও।
হে আমার মওলা সাহেবায-যামান (আ:)।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com