ষ্টাফ রিপোর্টার:
জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে কিশোরগঞ্জ জেলাধীন কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের ২০২৪-২৫ মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়েছে।নতুন কমিটিতে আবারও সভাপতি হিসেবে দৈনিক জনকণ্ঠ ও বাংলা টিভি প্রতিনিধি সৈয়দ মুরছালিন দারাশিকো ও সাধারণ সম্পাদক পদে দৈনিক খোলাকাগজ পত্রিকার কটিয়াদী উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম মনোনীত হয়েছেন।শনিবার (২০ জানুয়ারি) দুপুরে কটিয়াদী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক বর্ধিত সভায় উপস্হিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।এখানকার স্হানীয় সাংবাদিকদের মান উন্নয়ন ও সংগঠনের সার্বিক উন্নয়নকল্পে নির্ধারিত মেয়াদকাল এই কমিটি কাজ করবে।নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ হুমায়ুন কবীর(ডেইলি আওয়ার টাইমস),সহ-সভাপতি পদে মোঃ ওমর ফারুক(দৈনিক আনন্দবাজার পত্রিকা),যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান জীবন(দৈনিক দেশসেবা),সাংগঠনিক সম্পাদক পদে শাহরিয়ার সুলতান প্রিন্স(দৈনিক ভোরের আওয়াজ),দপ্তর সম্পাদক পদে জয়নাল আবেদীন মানিক(দৈনিক আমাদের অর্থনীতি),অর্থ সম্পাদক পদে এ.আল মামুন(দৈনিক ভোরের বার্তা),প্রচার সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান (দ্য নিউজ ট্রিবিউন বিডি)এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে রফিকুল ইসলাম শাহীন(নরসুন্দাপাড়ের কথা),মোজাম্মেল হক বর্ণালী(দৈনিক মানবকন্ঠ),সৈয়দ রানা(দৈনিক তৃতীয়মাত্রা),মাহবুবুর রহমান(দৈনিক আমার সংবাদ),আশরাফুল ইসলাম রাজন(দৈনিক বর্তমান) ও সরকার রফিকুল ইসলাম আরমান(এশিয়ান টেলিভিশন) মনোনীত হয়েছেন।কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সকল সংবাদ প্রতিনিধিগণ সচ্চতার সহিত কাজ করবে বলে আশা করছি।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com