আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলার পৌরসভা এলাকায় সড়ক পথে সকল প্রকার চাঁদা আদায় বন্ধের নির্দেশ দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেজর জেনারেল আব্দুস সালাম (আরসিডিএসপিএস অব:)। শুধুমাত্র নান্দাইল পৌরসভার নির্ধারিত ১০ টাকা টোল আদায় চালু থাকবে। সড়ক পথে চাঁদা আদায় বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান। তিনি বলেন, নির্বাচনের পূর্বে অটো রিক্সা, সিএনজি চালকদের অনুরোধের প্রেক্ষিতে আমরা কথা দিয়েছিলাম নির্বাচিত হতে পারলে এই চাঁদা বন্ধ হবে। আমাদের নির্বাচনের ওয়াদা রক্ষাকল্পে আজ মঙ্গলবার থেকে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com