মোস্তফা আল মাসুদ-দিনাজপুর প্রতিনিধিঃ
৭ জানুয়ারি রবিবার সারাদেশের মতো দিনাজপুরের বিরলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।ইতিমধ্যে গতকাল শনিবার ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।গতকাল শনিবার বেলা ১২ টায় নির্বাচনী সরঞ্জামাদি প্রতিটি সেন্টারের নিজ নিজ প্রিজাইডিং অফিসার ও আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বহ্নি শিখা আশা এই সব সরঞ্জামাদি প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন।বিরল উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু সাঈম জানান,বিরল উপজেলায় ৬টি আসনে মোট ৩ জন প্রার্থী পদে প্রতিদন্দিতা করছেন।এর মধ্যে দিনাজপুর-২ আসনের জাতীয় পার্টীর প্রার্থী নির্বাচন থেকে সরে আসেন। এ উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং অপরদিকে স্বতন্ত প্রার্থী আনোয়ার চৌধুরী জীবন (ঈগল) প্রতীকে ভোট যুদ্ধে নেমেছেন।উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৪৯ হাজার ৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৭৬ হাজার ২৩১ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৭২ হাজার ৮৩১ জন। উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১১৩ ও ভোট কক্ষের সংখ্যা ৭৯০।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com