সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ: ময়মনসিংহে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।দিবসটির প্রতিপাদ্য ছিল "প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করবে এসডিজি অর্জন"।গতকাল রবিবার ৩ ডিসেম্বর দিবসটি উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর ময়মনসিংহের বিভাগীয় পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা,ময়মনসিংহ মাদক দ্রব্য অধিদপ্তরের উপপরিচালক খোরশিদ আলম, সিভিল সার্জন মোহাম্মদ নজরুল ইসলাম, বিভাগীয় কার্যালয় সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক তাপস ফলিয়া এবং জেলা সমাজসেবা কার্যালয়ের পরিচালক আঃ কাইয়ুম।অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৩০ জন প্রতিবন্ধীকে পুরস্কৃত করা হয়।এছাড়াও, প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার,ট্রাইসাইকেল, ভিজিটিং কার্ড,শিক্ষা উপকরণসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন,প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি প্রতিবন্ধীদের জন্য আরও সুযোগ-সুবিধা সৃষ্টির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।আলোচনায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমাজে আরও বেশি সহযোগিতা ও সহায়তা প্রয়োজন।তাদের শিক্ষা,কর্মসংস্থান,স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশু-কিশোররা নাচ,গান ও আবৃত্তির মাধ্যমে তাদের প্রতিভা প্রদর্শন করে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com