বিশেষ প্রতিবেদক
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন দেশের বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের(স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারী গণের নভেম্বর/২০২৩ মাসের বেতন-ভাতার সরকারী অংশের টাকা ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,এমপিওভূক্ত স্কুল- কলেজ শিক্ষক- কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রুপালী ব্যাংকের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্য্যালয়ে হস্তান্তর করা হয়েছে।স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০২৩/৪৫১১/৪ তারিখঃ ৩০-১১-২০২৩ ইং।আগামী ০৭/১২/২০২৩ ইং পর্যন্ত শিক্ষক- কর্মচারীগণ সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে নভেম্বর মাসের বেতন ভাতা তুলতে পারবেন।তাছাড়া নভেম্বর/২৩ মাসের এমপিও শিট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট(www.dshe.gov.bd) বা (www.emis.gov.bd) থেকে ডাউনলোড করে সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিতে হবে।বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা মাসটা শেষ হলেই তাদের বেতনের জন্য অপেক্ষা করতে থাকেন কখন তাদের কাংখিত বেতন ব্যাংকে ছাড় হবে। যদি ইএফটিতে বেতন হত তাহলে সেই সমস্যায় শিক্ষকরা পড়তেননা।শিক্ষার বিভিন্ন খবর জানতে আউচ সংবাদের পাশে থাকুন এবং সংবাদটিকে শেয়ার করে অপরকে জানতে সহায়তা করুন।
www.desh.gov.bd
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com