মোঃ মিজানুর রহমান,কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ঐতিহ্যবাহী কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের ৩য় বারের মত ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিল হলেন এমদাদুল হক জুটন।২১ নভেম্বর মঙ্গলবার কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ে সভাপতি নির্বাচনের জন্য অত্র বিদ্যালয়ে নবনির্বাচিত অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।পাকুন্দিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার মোহাম্মদ শারফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নব নির্বাচিত সাধারণ অভিভাবক সদস্যগন, সংরক্ষিত মহিলা সদস্য ও সকল শিক্ষক প্রতিনিধিগনের সমর্থনে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতায় ৩য় বারের মত সভাপতি নির্বাচিত হন এমদাদুল হক জুটন।এ সময় উপস্থিত ছিলেন কিশোর গন্জ জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোঃ নাদিরুজ্জামান, প্রিন্ট-ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com