মোঃ মিজানুর রহমান,আঞ্চলিক প্রতিনিধি.
কিশোরগঞ্জের করিমগঞ্জে হরতাল চলাকালীন সময়ে একদল সন্ত্রাসীর ছবি তোলা জের ধরে সাংবাদিকের উপর হামলা ও অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে।এ সময় সাংবাদিক শহীদুল ইসলাম আহত হয়।গত ২৯ সেপ্টেম্বর উপজেলার গুনধরে এঘটনা ঘটে।স্থানীয়রা জানায়,হরতাল দিন ছবি তোলাক কেন্দ্র করে সন্ত্রাসীরা সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়।এ সময় সাংবাদিক শহীদুল ইসলামের উপর হামলা চালায় ও তার অফিস ভাংচুর করে। এসময় আহত সাংবাদিক শহীদুল ইসলাম (৪২)। পরে আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করানো হয়।এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিক শহীদুল ইসলাম বলেন,আমি সাংবাদিকতার দ্বায়ীত্ব পালন কালে এলাকার দুলাল মিয়ার নেতৃত্বে গিয়াস উদ্দিন,আশরাফ মিয়া,আবু সাঈদ,শফিকুল ইসলাম সহ আরও ৪/৫ জনের একটি সন্ত্রাসীদল আমার উপর হামলা চালায় এবং অফিস ভাংচুর করে।এসময় আমার ক্যামেরা ছিনিয়ে নেয়।এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com