ফখর উদ্দিন ইমরান-কটিয়াদী (কিশোরগঞ্জ)
নতুন শিক্ষাক্রমে ৬ষ্ট ও ৭ম শ্রেনীর শিক্ষার্থীদের শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়ন করা হবে অ্যাপসের মাধ্যমে।এ মূল্যায়নের জন্য 'নৈপুণ্য' নামক একটি অ্যাপসও তৈরী করা হয়েছে।গত বৃহস্পতিবার (২ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরীর স্বাক্ষরিত এক আদেশে এসব তথ্য জানা গেছে।জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের( এনসিটিবি) বরাত দিয়ে আদেশে বলা হয়েছে,জাতীয় শিক্ষাক্রম ২০২২ অনুযায়ী ২০২৩ শিক্ষা বর্ষে ৬ষ্ট ও ৭ম শ্রেনীতে চালুকৃত মূল্যায়ন পদ্ধতিতে শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়নের তথ্য সংরক্ষণ ও স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড প্রস্তুতের সুবিধার্থে 'এটুআই' এর কারিগরি সহায়তায় 'নৈপুণ্য' নামক একটি আ্যাপস উন্নয়ন করা হয়েছে।এ অ্যাপস শনিবার(৪ নভেম্বর) সকাল ১০ টায় উন্মুক্ত করা হবে। সরকারী- বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের এ অ্যাপসে রেজিষ্ট্রেশন করতে নির্দেশ দিয়েছে অধিদপ্তর। অ্যাপস উন্মুক্ত হবার পর ৪ নভেম্বর থেকে শুরু করে আগামী ৮ নভেম্বের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানগণকে সব শিক্ষকের রেজিষ্ট্রেশন সমাপ্ত করতে হবে।সেই সাথে শিক্ষকরা কিভাবে 'নৈপুণ' অ্যাপস ব্যবহার করে শিক্ষার্থীদের মূল্যায়ন করবে তার একটি গাইড লাইন মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিকট প্রেরণ করেছে অধিদপ্তর।

প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com