মোঃ মিজানুর রহমান,আঞ্চলিক কিশোরগঞ্জ.

কটিয়াদীতে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে গণসংযোগ ও পথসভা সভা হয়েছে। শনিবার বিকেলে কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পৃথক পৃথক কর্মসূচি করেন পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সোহরাব উদ্দিন।এসময় উপস্থিত ছিলেন বেতাল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, মাহবুবুর রহমান,যুগ্ম আহবায়ক শামসুদ্দোহা,যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিন ভিপি ফরিদ,পাকুন্দিয়া যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ললিতা আক্তার বিথী,তাহমিনা আক্তার রোজি পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলম সাধারণ সম্পাদক তুফায়েল আহাম্মদ তুহিন, সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এসময় এই সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে এই ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান সাধারণ মানুষকে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com