মোঃমিজানুর রহমান,আঞ্চলিক প্রতিনিধি.
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সুখিয়া ইউনিয়ন শাখার ৬.৭.৮ ও ৯ নং ওয়ার্ড এর উদ্যোগে শনিবার বিকেল ৩টায় আশুতিয়া পুরান বাজারে এক কর্মীসভার আয়োজন করা হয়।বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক এর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক,মাহবুবুর রহমান,যুগ্ম আহবায়ক শামসুদ্দোহা, যুগ্ম আহবায়ক ফরিদ উদ্দিন ভিপি ফরিদ, চন্ডীপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মতিউর রহমান পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মিনহাজুল হক খোকা,জসিম উদ্দিন।সুখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আজিজুল হক তোতা,সুখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন স্বপন,সুখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক,নাজমুল হাসান সুমন প্রমুখ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com