মোঃ ছাবির উদ্দিন রাজু সিনিয়র ষ্টাফ রিপোর্টার.
ভৈরব উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী মোঃ রিয়াজুল হকের সভাপতিত্বে আজ শুক্রবার ৬ অক্টোবর ২০২৩ ইং বিকালে ভৈরব উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে মোঃ আঃ সালাম মিয়ার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্টানের কার্যক্রম শুরু হয় করা।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভৈরব উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আব্দুস সালাম মিয়া।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মোঃ আঃ সাদেক মিয়া,উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শফিক,কুলিয়ারচর উপজেলা জাতীয় পার্টির সমন্বয় কমিটির সদস্য মোঃ সজল মোল্লা,উপজেলা জাতীয় পার্টির সহসাংগঠনিক সম্পাদক মোঃ মোবারক হোসেন,উক্ত অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন ভৈরব উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক,সাংবাদিক নেতা ছাবির উদ্দিন রাজু প্রমূখ।এ সময় আরো বক্তব্য রাখেন সাদেক পুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ভৈরব উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি মোহাম্মদ আলী,আগানগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ভৈরব উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ আঃ সাত্তার মিয়া,গজারিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি মোঃ তাহের মিয়া, ভৈরব উপজেলা যুব সংহতির সহ-সভাপতি প্রার্থী মোঃ শরীফ আহমেদ,গজারিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রবি,এছাড়া ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি ভৈরব উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আব্দুস সালাম মিয়া তার বক্তব্যে বলেন,শান্তির জন্য পরিবর্তন আর পরিবর্তনের জন্য জাতীয় পার্টি,জাতীয় পার্টি উন্নয়নের পার্টি,জাতীয় পার্টি রাস্ট্র ধর্ম ইসলাম প্রতিষ্ঠা করেছে,আমার বয়স হয়েছে আমি ভৈরব-কুলিয়ারচর বাসির জন্য কিছু করতে চাই,তাই আগামী দিনে আমাকে লাঙ্গল প্রতীক দিয়ে জয়যুক্ত করে ভৈরব ও কুলিয়ারচর বাসির সেবাকরার সুযোগ করে দেন,উপস্থিত বক্তাগণ লাঙ্গল প্রতীক পেলে মোঃ আঃ সালামের পক্ষে কাজ করবেন বলে অভিমত ব্যক্ত করেন।
ভৈরব উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক নেতা মোঃ ছাবির উদ্দিন রাজু বলেন,জাতীয় পার্টিকে ত্রিনমুলে সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি করতে হবে। সারাদেশে জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠন কে জোরদার করা হচ্ছে।জাতীয় পার্টি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে একক পার্থী দিয়ে নির্বাচন করবে এবং উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থী দিয়ে নির্বাচন করাবে।সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করতে দেশে আবারো জাতীয় পার্টির ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।জাতীয় পার্টির বিকল্প এ দেশে আর কোনো দল নেই।বর্তমানেও জাতীয় পার্টি জাতীয় সংসদে বিরোধী দল।তাই সামনে ক্ষমতাসীন দল হবে জাতীয় পার্টি।বৃদ্ধ,যুবক ও তরুণ প্রজন্ম কে সাথে নিয়ে জাতীয় পার্টি একক ভাবে ক্ষমতায় আসবে ইনশাল্লাহ
।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com