
সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার অভিযোগ ওঠেছে।জেলা থেকে পাঠানো প্রস্তাবিত তালিকা থেকে অনেককেই বাদ দিয়ে বিতর্কিতদের ঢুকানো হয়েছে এমন দাবি করে তৃণমূল নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা বলছেন,কেন্দ্রীয় দায়িত্বশীলরা সুবিধা নিয়ে তাদের মনগড়া কমিটি দিয়েছেন।যেখানে রাজাকারের সন্তান,ভিন্ন দলের নেতা, বহিরাগত,বিদেশি নাগরিক ও চিহ্নিত মাদক ব্যবসায়ীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।এমন ১৬ জনের তালিকা প্রকাশ করে তাদের কমিটি থেকে বাদ দিয়ে ত্যাগীদের অন্তর্ভুক্ত করে ফের কমিটি প্রকাশের দাবি জানিয়েছেন তারা।গতকাল সোমবার (২ অক্টোবর) দুপুরে নগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এ দাবি জানানো হয়।এতে আওয়ামী লীগ,সাবেক ছাত্রলীগ,যুবলীগ,শ্রমিক লীগ নেতাকর্মী এবং স্থানীয় মুক্তিযোদ্ধারা অংশ নেন।রাকিবুল ইসলাম শাহীন বলেন, প্রস্তাবিত যে কমিটি কেন্দ্রে জমা দেওয়া হয়েছিল সেখান থেকে ২৬ জনকে বাদ দিয়ে বিতর্কিত,অনুপ্রবেশকারী, প্রাথমিক সদস্য পদ নেই এমন ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের অগোচরে।যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তারা কমিটি থেকে বাদ পরেছে।এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাচ্ছি।জেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাকিবুল ইসলাম শাহীনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন সাবেক যুবলীগ সভাপতি প্রদীপ ভৌমিক, মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর মোর্শেদ রাজু, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান টিটু,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন প্রমুখ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com