মিজানুর রহমান,
বিএনপির এক দফা দাবি আদায়ে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোড মার্চ সাফল্যের লক্ষে কিশোরগঞ্জের সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেল ৫ টায় সদর থানার চৌদ্দশত ইউনিয়ন বোড বাজারে,চৌদ্দশত ইউনিয়ন বিএনপির আয়োজনে আগামী ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ রোড মার্চ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।এ সময় চৌদ্দশত ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম গোলাপ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক খালেদ সাইফুল্লাহ সোহেল, সদস্য সচিব হাজী মোঃ ইসরাফিল মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল আলম,যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম,মোঃ শামীম আহমদ, চৌদ্দশত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির,কিশোরগঞ্জ জেলা নবীন দলের সভাপতি মোঃ আরিফুল ইসলাম সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com