
শিক্ষকতা পেশা পৃথিবীর সবচেয়ে দামী
সে কথা টা আমরা সবাই জানি
সালাম নমস্কার সন্মান পান সবখানে
জবাব দেন হেসে আনন্দ মনে।
যাতায়াতের সময় বাস- ট্রেনে থাকলে দাঁড়িয়ে
ছাত্র- ছাত্রী সিট ছেড়ে বসতে বলেন সন্মানে
শিক্ষকতা পেশা হচ্ছে মহৎ
উৎকুচের দিক দিয়ে খুবই সৎ।
পুত্র শিক্ষকের পায়ে জল ঢালা দেখে
দিল্লির সম্রাট সন্তুষ্ট হয়নি তাতে
হাত দিয়ে পায়ে স্পর্শ করিলনা বলে
বেয়াদবি করেছে সে অবহেলার ছলে।
সচিব ইন্জিনিয়ার ডাক্তার আরো আছেন যারা
কোন না কোন শিক্ষকের ছাত্র আপনারা
এ মহান পেশায় আছেন যারা
পৃথিবীতে ধন্য হলেন আপনারা।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com