মোঃ ছাবির উদ্দিন রাজু সিনিয়র ষ্টাফ রিপোর্টার.
ভৈরবে মেঘনা নদীতে অবৈধ নৌ-যান চলাচলে নৌ-অধিদপ্তর ও নৌ-পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেছে।আজ মঙ্গলবার বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পযর্ন্ত অভিযানে ৭ টি বাল্বগেট আটক করা হয়।এর মধ্যে প্রয়োজনীয় কাগজ পত্র থাকায় এম ভি সাইফুল পরিবহনকে ছেড়ে দেয়া হয়।এছাড়া নানা অনিয়মের দায়ে ৬ টি বাল্বগেট মালিককে জরিমানা আদায় করা হয়।জরিমানা আদায়কৃতরা হলো এম ভি রুমালি,(২)নবী নৌ পরিবহন(৩)শাহজালাল আয়রন মাঠ নৌ পরিবহন(৪)মা পরিবহন(৫)এম ভি মহিউদ্দিন হোসাইন নৌ-পরিবহন ও(৬)আল্লাহ ভরসা নৌ-পরিবহন।এ সময় অভিযান পরিচালনা করেন নৌ-অধিদপ্তরের প্রকৌশলী ও অভ্যন্তরীন নৌ-যান রেজিষ্টার মোঃ শাহরিয়ার হোসেন, কিশোরগঞ্জ নৌ-অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর ভূইয়াঁ,নৌ পরিবহন অধিদপ্তরের পরিদর্শক জহিরুল কায়য়ুম,ভৈরব নৌ-থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম।ভ্র্যাম্যমান আদালত সূত্রে ও অধিদপ্তরের প্রকৌশলী ও অভ্যন্তরীন নৌ-যান রেজিষ্টার মোঃ শাহরিয়ার হোসেন জানান,সার্ভে সনদ, ফিটনেস,রেজিষ্ট্রশন,সুকানী সনদসহ নানা অনিয়মের দায়ে ৬ টি বাল্বগেট মালিককে জরিমানা করা হয়েছে।এ অভিযান অব্যাহত থাকবে।অভিযানের মূল লক্ষ্য হচ্ছে সবাই কে রেজিষ্ট্রেশনের আওতায় আনা।রেজিষ্ট্রেশনের আওতায় এলে সরকারি রাজস্ব বৃদ্ধি পাবে এবং নৌ- দূর্ঘটনা কমে আসবে।এ সময় অভিযানে ৬ টি বাল্বগেটের মালিককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ২ সপ্তাহের বিনাশ্রম কারাদন্ডের রায় দেন ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট ও সহকারি কমিশনার(ভূমি)ইকবাল হোসেন।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com