মােঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি.
আগামী ৫ সেপ্টেম্বর মঙ্গলবার হতে দিনাজপুরে শুরু ১৭তম বানিজ্য মেলা-২০২৩।দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি'র আয়োজনে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে এই বানিজ্য মেলা অনুষ্ঠিত হবে।মঙ্গলবার বিকেল ৫টায় ফিতা কেটে,বেলুন,ফেস্টুন ও কবুতর উড়িয়ে বানিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ ও পুলিশ সুপার শাহ্ ইফতিখার আহমেদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম।মেলার উদ্বোধন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ১৭তম দিনাজপুর বানিজ্য মেলার আহবায়ক ও চেম্বারের পরিচালক মোঃ শ্মীম কবির ও সদস্য সচিব মোঃ আখতারুজ্জামান জুয়েল।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com